নাটোরে মাকে হত্যার দায়ে মেয়েকে ১০ বছরের আটকাদেশ

নাটোরে মাকে হত্যার দায়ে মেয়েকে ১০ বছরের আটকাদেশ

নাটোরে মাকে হত্যার দায়ে মেয়েকে ১০ বছরের আটকাদেশ

নাটোরের গুরুদাসপুরে মা সেলিনা বেগমকে হত্যার দায়ে মেয়ে নুসরাত জেরিন ববিকে (১৬+) ১০ বছরের আটক আদেশ দিয়েছে আদালত। আজ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ আব্দুর রহিম এই আটকাদেশের ঘোষণা দেন। দণ্ডপ্রাপ্ত ববি গুরুদাসপুর উপজেলার উত্তর নারীবাড়ি এলাকার নজরুল ইসলামের মেয়ে।